× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৫:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে এ বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

এয়ারলাইনসটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে রওনা হবে। চট্টগ্রাম থেকে উড্ডয়ন করবে রাত ৮টা ২০ মিনিটে।

একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪৯ এবং আবুধাবী–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবুধাবী এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলাসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে ইত্তেহাদ এয়ারওয়েজও রয়েছে।

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে আছেন বলে জানানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে আজ দুবাই–ঢাকা বিশেষ ফ্লাইট (বিএস-৩৪২) পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।

টিকিট-সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্র বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত জানতে হটলাইন ১৩৬০৫ বা ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা