× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৫:১৯ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৬ ১৬:০৯ পিএম

প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন, গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সরকারের আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।  

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনবর্ণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বিন্যাস করে নির্দিষ্ট দপ্তর চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

কে কোন দপ্তর পেলেন

পুনর্বণ্টন অনুযায়ী, মো. শরিফুল আলম আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকু পূর্বে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

হাবিবুর রশিদ ও মো. রাজীব আহসান আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন করে তাকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে। এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন রাজীব আহসান।

মো. জুনায়েদ আব্দুর রহিম সাকী পূর্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

ফারজানা শারমিন আগে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মো. নূরুল হক পূর্বে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

ববি হাজ্জাজ আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সরকারি গেজেটে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা