প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৩:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি আনসার ও ভিডিপির সদস্যদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন, নিরাপত্তা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ও নিবেদিতভাবে কাজ করার নির্দেশ দেন।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে...