× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা-৫: ভোটে কারচুপির অভিযোগে বিএনপি প্রার্থীর মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম

মো. আবু তাহের তালুকদার। ফাইল ছবি

মো. আবু তাহের তালুকদার। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে কারচুপির অভিযোগ এনে ফল বাতিলের দাবিতে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. আবু তাহের তালুকদার।

মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে মামলা আমলে নেওয়ার আদেশ দিয়েছেন।

একই সঙ্গে এই আসনের নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি ওই আসনের জামায়াত মনোনীত বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছে আদালত।

আবু তাহের তালুকদারের পক্ষে মামলার আবেদনে শুনানি করেন ব্যারিস্টার মো. মনিরুজ্জামান আসাদ।

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “নির্বাচনের রায় চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের মামলার আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে মামলা আমলে নেওয়ার আদেশ দিয়েছন।”

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা