× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলের বিমানের ফ্লাইট স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১৭:৫৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৬ ১৭:৫৭ পিএম

বাংলাদেশ এয়ারলাইনস বিমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এয়ারলাইনস বিমান। ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় দাম্মাম, দোহা দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত গন্তব্যে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃকপক্ষ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতের কারণে দাম্মাম, দোহা দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত গন্তব্যে বিমানের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উক্ত গন্তব্যের সকল যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্র অথবা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ: ১৩৬৩৬, (আন্তর্জাতিক): +৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬ ।

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা