প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১৬:০৩ পিএম
কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসির উদ দৌলা
কৃষি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পেলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির- উদ-দৌলা।
সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
তিনি কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তা ছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করছেন।
তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫ ও ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।