প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ১৪:৩৯ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬ ১৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার ও বিলবোর্ড বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবার এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার দেখে সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।”
তিনি আরও বলেন, ‘‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
“কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।”