× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদের চিফ হুইপ নিযুক্ত হলেন মো. নূরুল ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৯:৩৯ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ২০:০৫ পিএম

বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব মো. নূরুল ইসলাম।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব মো. নূরুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব মো. নূরুল ইসলাম। 

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972)’ এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মো. নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। নূরুল ইসলাম এখন থেকে চিফ হুইপ হিসেবে নির্ধারিত সকল সুযোগ-সুবিধা ও মর্যাদা ভোগ করবেন।

নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে চিফ হুইপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা