× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

বাসস

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৯:০৪ পিএম

আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: বাসস

আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: বাসস

সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতিতে সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি সত্ত্বেও দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক ও খোলা থাকবে। তবে জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দূতাবাসে না আসার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকার ও দূতাবাস সব সময় আপনাদের পাশে রয়েছে। একই সঙ্গে আমিরাত সরকারও তাদের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ থাকুন এবং সর্বশেষ তথ্য সম্পর্কে সচেতন থাকুন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের সতর্ক থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানান।

দূতাবাস জানিয়েছে, তারা তাদের কার্যক্রম চালু রেখেছে এবং প্রয়োজনে নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা