প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৩:৫৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (বাঁয়ে) ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে রবিবার দুপুরে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে হাইকমিশনারের সঙ্গে আরও তিন সদস্য অংশ নেবেন। তাদের মধ্যে থাকবেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুল।
জানা গেছে, প্রতিনিধিদলটি নির্ধারিত সময়ে সচিবালয়ে প্রবেশ করবে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।