প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৩:৩০ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে রবিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে এসে বৈঠকে যোগ দেন হাইকমিশনার। বৈঠকটি চলে সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।
সূত্র আরও জানায়, বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হলেও আলোচনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ইন্ডিয়ান আইটি সিস্টেম সংক্রান্ত বিষয়, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।