× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, আহ্বায়ক মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৫ এএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির প্রধান কাজ হবে জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা। একই সঙ্গে দেশের বিভিন্ন জাতীয় পুরস্কারের মর্যাদাক্রম নির্ধারণ এবং প্রয়োজনে তা পরিবর্তন সংক্রান্ত সুপারিশ প্রদানের দায়িত্বও পালন করবে এই কমিটি। এছাড়া নতুন কোনো ক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রবর্তনের সম্ভাবনা যাচাই করা এবং সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরাও কমিটির কার্যপরিধির অন্তর্ভুক্ত করা হয়েছে।

১০ সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যরা হলেন— স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ ছাড়া প্রতিমন্ত্রী পর্যায়ের সদস্যদের মধ্যে রয়েছেন— রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকেও এই কমিটির সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সহায়তাদানকারী কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, এবং অর্থ, তথ্য, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সচিবরা। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটি প্রয়োজনানুসারে সভা করবে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। নতুন এই কমিটি গঠনের ফলে ২০২৪ সালের ২ অক্টোবর জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা