× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন: অর্থমন্ত্রী বললেন ‘খুব স্বাভাবিক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হওয়া খুব স্বাভাবিক বলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হওয়া খুব স্বাভাবিক বলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হওয়া ‘খুব স্বাভাবিক’ বিষয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সচিবালয়ে বুধবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কোন বিবেচনায় গভর্নর ড. আহসান মনসুরকে সরিয়েকে দেওয়া হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন বলেন, “বিবেচনার কিছু নাই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে স্বাভাবিকভাবে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায়। এটা তো হতেই থাকবে”।

প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও পরিবর্তন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “নতুন সরকারের যে যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে চিন্তা আছে, ভাবনা আছে সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। সুতরাং শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বলতে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা