× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ বছরের জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৯ পিএম

ইসলামী শরিয়া মতে আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। ছবি: এআই; প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী শরিয়া মতে আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। ছবি: এআই; প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছর ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ ২,৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে বুধবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

কোন পণ্যে কত ফিতরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী শরিয়া মতে আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। নির্ধারিত পরিমাণ পণ্য বা তার সমমূল্য অর্থ প্রদান করলেই ফিতরা আদায় হবে।

নির্ধারিত হার অনুযায়ী—

  • গম/আটা দিয়ে আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা।
  • যব দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা।
  • খেজুর দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ২,৪৭৫ টাকা।
  • কিসমিস দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ২,৬৪০ টাকা।
  • পনির দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বর্তমান বাজারদরের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যগুলোর যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদুল ফিতরের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা