বাসস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম
মার্কিন ডলার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।