× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ বাতিল হওয়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম (বাঁয়ে)  এবং নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। কোলাজ ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ বাতিল হওয়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম (বাঁয়ে) এবং নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। কোলাজ ছবি

সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো।

তার পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

বিএনপি সরকার গঠনের পর থেকেই তাজুল ইসলামকে অপসারণের বিষয়ে গুঞ্জন চলছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার আইসিটির চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

তাজুল ইসলামের প্রতিক্রিয়া

অপসারণের পর প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। 

নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে মি. ইসলাম বলেছেন, "আশা করি এ বিচার তার ধারাবাহিকতায় এগিয়ে যাবে। তাকে (নতুন চিফ প্রসিকিউটর) আমি সব ধরনের সহযোগিতা করবো।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা