× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানুয়ারিতে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫ পিএম

দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা—দেশে সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা—দেশে সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জানুয়ারি মাসে সারা দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১২০৪ জন আহত হয়েছেন। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মাসিক প্রতিবেদনে রবিবার এই উদ্বেগজনক দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি মাসে ৫৫২ টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত, ১২০৪ জন আহত হয়েছেন। এছাড়া ওই মাসে রেলপথে ৩৭ টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত, ২৮ জন আহত হয়েছেন। তথ্যমতে, নৌ পথে ০৮ টি দুর্ঘটনায় নিহত ০৭ জন, আহত ০৬ জন ও ০৩ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৯৭ টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১২৩৮ জন আহত হয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা। জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। ভৌগোলিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি এবং সিলেট বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের পরিচয়ে দেখা গেছে, ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৭ জন শিক্ষার্থী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু এবং ২১ জন পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে যাত্রী কল্যাণ সমিতি নীতি ও কৌশলগত দুর্বলতা, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের অবাধ চলাচল, দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে দায়ী করেছে।

দুর্ঘটনা রোধে সংগঠনটি বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—উন্নত বিশ্বের আদলে সড়ক ব্যবস্থাপনা, দক্ষ চালক তৈরি, সিসি ক্যামেরা পদ্ধতিতে ডিজিটাল ট্রাফিক প্রসিকিউশন চালু, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ, ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করা এবং আমদানিকৃত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন নিয়ন্ত্রণ করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা