প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে রবিবার সকালে ঢাকার মিরপুরে নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, রবিবার সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান তিনি। সেখানে গিয়ে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। দায়িত্ব পালন শেষে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মস্থল সফর।
এই বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় পাঁচই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ হয় অধ্যাপক ইউনূসের।