× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি: ড. ইফতেখারুজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এটা প্রয়োজন। 

শহিদ মিনারে শনিবার ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতি এবং একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার পরিপন্থি যত শক্তি আছে, সেটাকে প্রতিহত করা হচ্ছে ২১ চেতনার মূল বিষয়। নারী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী এ ধরনের প্রান্তিক যত জনগোষ্ঠী আছে, তাদের সবার সমান অধিকার নিয়ে জীবনযাপনের মৌলিক অধিকার। সেই অধিকারে পরিপন্থি শক্তিকে প্রতিহত করতে হবে”।

টিআইবির নামকরণ বাংলায় রাখার বিষয়ে তিনি বলেন, “টিআইবি আন্তর্জাতিক সংস্থা। এটার নামটাই এভাবে প্রতিষ্ঠিত। আমি যেটি বলতে চাই, ভাষার আন্দোলন বাংলা ভাষার আন্দোলন, তার অর্থ এই ছিল না অন্য সব ভাষা বর্জন করতে হবে। অন্য সব ভাষার গুরুত্ব নেই এটা কিন্তু আমাদের শহিদের চেতনার মধ্যে ছিল না। বাংলাদেশেও তো অন্য ভাষা আছে”।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা। আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধত ”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা