প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন। ছবি: ভিডিও থেকে নেওয়া
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া হবে; তবে সেই ভাতা কত টাকা তা এখনো সরকার নির্ধারণ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী
তারেক রহমান শনিবার প্রথমবারের মতো ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস
করেছেন। সেখানে তিনি কয়েক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন।
এরপর দুপুরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মাহদী আমিন বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, “প্রথম যে মিটিংটা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনি প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেবসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে।”
ক্ষমতায়
এসে সেই ধারাবাহিকতায় বিএনপি
সরকার ঈদুল ফিতরের আগেই
প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু
করবে, যা পর্যায়ক্রমে সারা দেশে তা
চালু হবে বলে জানান মাহদী আমিন।
কত
টাকা সম্মানী ভাতা দেওয়া হবে
চাইলে মাহদী আমিন বলেন, আন্তমন্ত্রণালয়ের
বৈঠকে তা চূড়ান্ত করা
হবে।
এ সময় স্থানীয়
সরকার ও সমবায় প্রতিমন্ত্রী
শাহে আলম উপস্থিত ছিলেন।
এর
আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ
এম ছালেহ বলেন, “আজ ছিল প্রধানমন্ত্রী
তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা
দিয়েছেন প্রধানমন্ত্রী।”