বাসস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১ পিএম
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে। ছবি: ইউএনবি
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওস্থ কার্যালয়ে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তার কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।
প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।