প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকটিকিট স্মারক উন্মোচন করেন। ছবি: পিএমও ফেসবুক পেজ
প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন ।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।
দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি।
প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।