× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০ পিএম

মন্ত্রী হওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জে আসার পর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: ভিডিও থেকে

মন্ত্রী হওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জে আসার পর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: ভিডিও থেকে

বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রয়েছে তা পূরণ করা এবং সবদিক সামলিয়ে ওঠা অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী হওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জে আসার পর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “কেবল দুইদিন হলো। এখনো কাজকর্ম বুঝে নিতে পারিনি ঠিকমত। এটা বলতে পারি, যে পরিমাণের বকায়া রেখে গেছে। তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য”।

ঘাটতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। এখন আমার কাছে প্রায়োরিটি এইটাই এই রোজাটাকে ভালোভাবে চালানো। আর এই সামনে যে কৃষি মৌসুম গ্রীষ্মকাল এদিকে ট্যাকেল দেওয়ার জন্য। এটা খুব ডিফিকাল্ট বাট আমি চেষ্টা করব প্রাণপনে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। আমি চেষ্টা করছি নিরবচ্ছিন্ন দেওয়ার জন্য”।

কারিগরি কারণে দু এক জায়গায় সমস্যা হতে পারে তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, “এটা তো টেকনিক্যাল জিনিস। দুই একটা ফল্ট হইতে পারে, তাদের বিদ্যুৎ যেতে পারে। তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে”।

বিকল্প কোনো চিন্তা ভাবনা আছে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “এটা নিয়ে বিকল্প চিন্তাভাবনা করতে হবে। এখন আমি কিছু বলতে পারবো না। দুইদিন হল মন্ত্রী হয়েছি কাজকর্ম দেখি বুঝি, কি করলে সমস্যার সমাধান হবে। তারপরে বলতে পারব”।

এর আগে দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছালে জেলা বিএনপির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা