× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ৫ ‘মানব পাচারকারী’ আটক, নারী-শিশুসহ উদ্ধার ৫৫

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম

বাংলাদেশ কোস্টগার্ড লোগো। ছবি: বাসস

বাংলাদেশ কোস্টগার্ড লোগো। ছবি: বাসস

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ‘পাঁচ পাচারকারী’কে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশনে শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ এ সব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্টগার্ডের বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশনের একটি বিশেষ দল কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নারী ও শিশুসহ ৫৫ জন উদ্ধার করে। এ সময় ৫ পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, পাচারকারী চক্রটি উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানব পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা