× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১ পিএম

‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিআইডি

‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিআইডি

নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এ আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, আগামী ঈদুল ফিতর-এর আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে সারাদেশে পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে”।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোকে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য উপকারভোগীদের তালিকা হালনাগাদ, তথ্য যাচাই ও প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুতের কাজ চলমান আছে। 

সভায় প্রকল্প বাস্তবায়নের সময়সূচি, কারিগরি সহায়তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা