× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত প্রেস সচিবসহ দুইজনের চুক্তিভিত্তিক নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২০ এএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব-২ ও সহকারী একান্ত সচিব-২ পদে তিনজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বুধবার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন এবং যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত করা হয়।

একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ কার্যকর হবে তার যোগদানের তারিখ থেকে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে বলবৎ থাকবে।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে জনাব মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন এবং যোগদানের তারিখ হতে তার নিয়োগ কার্যকর হবে।

এই ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য থাকবে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা