× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫০ এএম

আবু আবদুল্লাহ এম ছালেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আবু আবদুল্লাহ এম ছালেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারের সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বুধবার জারি করা এক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহ সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত ৭৮ হাজার টাকা মূল বেতনে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরের সংবাদ ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, নীতিগত বার্তা উপস্থাপন এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করা তার প্রধান দায়িত্বের মধ্যে থাকবে।

প্রজ্ঞাপনের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। অর্থাৎ দায়িত্বের পরিধি, সুযোগ-সুবিধা ও অন্যান্য প্রশাসনিক বিষয় পৃথক চুক্তির আওতায় স্পষ্ট করা হবে।

সূত্রগুলো জানিয়েছে, সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট মেয়াদ, পারফরম্যান্স মূল্যায়ন ও সরকারি বিধি অনুসরণের বিষয়গুলো চুক্তিতে অন্তর্ভুক্ত থাকে।

প্রজ্ঞাপনের শেষ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এ প্রজ্ঞাপনে সই করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা