× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৃজনশীল চর্চাকে বেগবান করার প্রত্যয়ে আর্ট ক্লাবের আত্মপ্রকাশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম

চট্টগ্রামে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘আর্ট ক্লাব বিডি লি.’-এর আত্মপ্রকাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘আর্ট ক্লাব বিডি লি.’-এর আত্মপ্রকাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামসহ সারা দেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী ও শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘আর্ট ক্লাব বিডি লি.’ এর আত্মপ্রকাশ ঘটেছে।

চট্টগ্রাম নগরীর আমবাগানস্থ এ কে খান গ্রুপের কর্পোরেট অফিসের সভাকক্ষে মঙ্গলবার রাতে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও এ. কে খান গ্রুপ অব কোম্পানির কর্নধার এ. কে. শামসুদ্দিন খান বলেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটি পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে সম্মান ও মূল্যায়ন দেখা যায়, আমাদের দেশে তা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। অথচ দেশের ক্রান্তিকালে শিল্পী সমাজই সর্বাগ্রে এগিয়ে আসে”।

তিনি আরও বলেন, “শিল্পীদের আর্থিক দৈন্যতা থাকতে পারে, কিন্তু মননের ঋজুতা ও বলিষ্ঠতা দিয়ে তারা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে সক্ষম। শিল্প ও সংস্কৃতির সব শাখার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”

সবার সহযোগিতায় দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি লিঃ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বোর্ড অব ডিরেক্টর ভাস্কর অলক রায়, শিল্পী স্বপন আচার্য, মোস্তফা আরশাদ তারু, লক্ষি ধর, সিমা ইসলাম, শায়েলা শারমিন, সুফিয়া বেগম, তসলিমা আকতার বাঁধন, শুভশ্রি গুঞ্জন, মোসলেহ উদ্দিন খান, সংগঠক এ. কে. এম. আসাদুজ্জামান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, চারুশিল্পী সনজিৎ রায় ও মো. ফজলে রাব্বিসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও মতামত ব্যক্ত করেন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদক ফারুক ইকবাল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, ফটো সাংবাদিক সোহেল সরওয়ার, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, কামাল পারভেজ, রেজাউল করিম, রুমের চৌধুরী, শওকত হোসেন ও জুয়েল শীল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা