× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সরকারের তিন অগ্রাধিকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যু ও জ্বালানি সেক্টরে যেন কোনো সমস্যা না হয়- এই তিন বিষয়কে প্রাথমিক অগ্রাধিকার দিয়েই নতুন সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে নতুন সরকারে প্রথম কর্মদিবসে বুধবার মন্ত্রীপরিষদ বৈঠকের পর এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাপ্লাই চেইন ঠিক রাখা আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়ওরিটিস। আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা সেটা অফিশিয়াল ব্যাপার।

প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ প্রথমত যেটা হয় যে গভমেন্টের ফাস্ট হানড্রেড ডেজে কি কি প্রায়রিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এইবার ওয়ান হান্ড্রেরড এইটি (১৮০) ডেজের একটা প্রায়রিটি নির্ধারণ করেছি। সেটা পরে আপনারা জানতে পারবেন আরও পরে ডিসাইড হবে”।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী সরকারের সচিব এবং সব কর্মকর্তাকে কাজ করার আহ্বান করেছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা