× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেছাল সময়

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রাত পৌনে ১০টায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯ পিএম

বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পিছিয়েছে। বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

প্রধান উপদেষ্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে বুধবার সন্ধ্যায় পাঠানো এক বার্তায় নতুন সময়সূচির তথ্য জানানো হয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণের কথা উল্লেখ করা হয়েছিল।

মঙ্গলবার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম জাতীয় ভাষণ। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

বুধবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা