প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩ পিএম
বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। প্রতীকী ছবি
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যার পরে এই ঘোষণা দিয়েছে।
এর ফলে বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু হচ্ছে। বুধবার দিবাগত ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানরা রোজা রাখতে শুরু করবেন।
মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় চাঁদ দেখা যাওয়ায় বুধবার সেসব দেশে রোজা পালন করা হয়েছে।
এদিকে ম্যধপ্রাচ্যের সাথে মিল রেখে বুধবার থেকেই রোজা পালন করছে চাঁদপুর ও ভোলার কয়েক হাজার মানুষ।