× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪ পিএম

ঢাবি ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাবি ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোনো প্রকার প্রচার ছাড়াই হঠাৎ করে বাংলাদেশে এসেছেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। তার দেখা মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মেডিক্যাল সেন্টার প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। পূর্ব ঘোষণা না থাকলেও বিশ্বকাপজয়ী এ তারকার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। তাকে এক নজর দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে আলোচনার মধ্যেই অনেকটা নীরবে বাংলাদেশে আসেন ওজিল। মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাতেই দেশ ছাড়বেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রশাসন সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা TIKA-এর আর্থিক সহায়তায় মেডিক্যাল সেন্টারের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন করা হয়েছে।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, টিকা মেডিক্যাল সেন্টারের উন্নয়নকাজে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ঢাবিতে উপস্থিত হন ওজিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা