প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯ পিএম
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল 'চিফ অ্যাডভাইজার' পেজটির কার্যক্রম আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
পেজটি থেকে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তারপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো।
এছাড়া পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।