× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৭ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এক শুভেচ্ছা বার্তায় মঙ্গলবার তিনি বাংলাদেশের সরকারপ্রধানকে এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান ‘কৌশলগত অংশীদারিত্ব’র ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।

 প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার বার্তায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাপানের প্রস্তুতির কথাও জানান তিনি।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং দু’দেশের জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা