প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১০ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ হিসেবে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।