প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর শপথকক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শপথ অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতারা । ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সাংসদ হাসনাত আব্দুল্লাহ শপথ নিতে সংসদ ভবনে এলেন বারবার আলোচনায় আসা সেই সবুজ জার্সি গায়ে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর শপথকক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহ যে জার্সি পরে শপথ গ্রহণ করেছেন, তা সবুজ রঙের, সামনে লেখা তার বিভাগের নাম এবং বাম দিকের ওপরের অংশে ফুটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। পেছনে লেখা ছিল তার নাম ‘হাসনাত’ ও নম্বর ১০।
এর আগে তিনি একই জার্সি পরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুলাই আন্দোলনের সময় গণমাধ্যমে বারবার দেখা গিয়েছিল এই জার্সি পরিহিত অবস্থায়। সেখান থেকেই আলোচনায় আসে সবুজ রঙয়ের এই জারিস।