× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান উপদেষ্টার মুখ্যসচিবের চুক্তির নিয়োগ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিকালীন নিয়োগ বাতিল করেছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে সোমবার সিরাজ উদ্দিন মিয়া প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তার অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তাকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।


প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের চুক্তির মেয়াদ শেষ হলে মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ড. রশিদের চুক্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়। ড. রশিদও এর আগে পদত্যাগপত্র জমা দিলেও নির্বাচনের কারণে তা তখন গ্রহণ করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা