× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

বাসস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৪ পিএম

শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। ছবি: বাসস

শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। ছবি: বাসস

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন দেশটির স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। 

অনুষ্ঠেয় এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মঙ্গলবার তিনি নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াস সোমবার সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন।

বিএনপি চেয়ারম্যন তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা