× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের শপথে আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০ পিএম

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ছবি: বাসস

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ছবি: বাসস

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাতে ঢাকা আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। কাঠমান্ডুর পক্ষ থেকে এই সফরকে ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি শক্তিশালী প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার বন্ধন গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

মন্ত্রী শর্মা কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরের সময় তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

এর আগে শুক্রবার, নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনি জয়ে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বাংলাদেশে ১৩তম সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশেষভাবে তারেক রহমানকে বিএনপি নেতৃত্বে অসাধারণ জয় পাওয়ায় শুভেচ্ছা জানাই”। 

প্রধানমন্ত্রী যোগ করেন, “আমি আশা করি আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় করব এবং উভয় পক্ষের স্বার্থে সহযোগিতা জোরদার করব”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা