প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১ পিএম
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে প্রেস উইং জানায়, দায়িত্বকালীন সময়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত ছিল।