× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলএনজি টার্মিনাল বন্ধে সরবরাহ ঘাটতি, ঢাকায় গ্যাসের চাপ কমবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮ পিএম

একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স

একটি বাড়ির গ্যাসের চুলার ওপর থাকা গ্যাস বার্নার। ছবি: রয়টার্স

জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমায় তিতাসের আওতাভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা দেখা দিয়েছে। ভাসমান এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার তিতাস এ তথ্য জানায়। 

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পরিস্থিতির কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে জানিয়ে তিতাস বলেছে, গ্যাসের স্বল্পচাপের এই পরিস্থিতি ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গ্যাসের স্বল্পচাপের কারণে রান্না ও শিল্পকারখানার উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আবাসিক এলাকায় চুলা জ্বালাতে ভোগান্তির মুখে পড়ছেন অনেক গ্রাহক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা