× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকবেন ভারতের লোকসভার স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম

ভারতীয় লোকসভার (সংসদ) স্পিকার ওম বিড়লা। ছবি: সংগৃহীত

ভারতীয় লোকসভার (সংসদ) স্পিকার ওম বিড়লা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রেবিবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “লোকসভার স্পিকারের অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের নিদর্শন”।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, “অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের গঠনের স্বাগত জানাচ্ছে। নির্বাচক জনগণের বিপুল সমর্থন প্রাপ্ত তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ইতিবাচক প্রতিফলন করছে”।

নির্বাচন শেষ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটি ভারতের প্রথম উচ্চস্তরের প্রতিনিধি উপস্থিতি। কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে সৌহার্দ্য বৃদ্ধি করবে।

নবনির্বাচিত সরকার আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে। একই দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

চলতি মাসের ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ অনুষ্ঠিত হবে। ওই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁসহ প্রায় ২০ জন রাষ্ট্র ও সরকারপ্রধানকে আতিথ্য দেবে ভারত। সে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকছেন না নরেন্দ্র মোদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা