× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মহাসাফল্য, দাবি সরকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘মহাসাফল্য’ বলে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে এ মূল্যায়ন করেন অধ্যাপক ইউনূস। পরে বিকালে বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। একইসঙ্গে সরকারের সামগ্রিক কার্যক্রমকে ৯০ শতাংশ সফল বলে মূল্যায়ন করেছেন শফিকুল আলম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে”।

তিনি বলেন, “১৯৯১ সালের নির্বাচনকে দীর্ঘদিন ধরে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে ধরা হতো। তবে সে সময় সংঘাতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই মানদণ্ডকেও অতিক্রম করেছে।

“নির্বাচনটি ছিল উৎসবমুখর এবং সংঘাতমুক্ত। নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো”, যোগ করেন তিনি।

বৈঠকে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুর রশিদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় তাকে ধন্যবাদ জানানো হয় বলেও জানান প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে। সে সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল এবং অর্থনীতি ছিল ভঙ্গুর। অধিকাংশ মন্ত্রণালয় ও বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল”।

তিনি বলেন, “এসব প্রতিকূলতার মধ্যেও সরকার বিভিন্ন খাতে কাজ করেছে। সেই বিবেচনায় সরকারকে ৯০ শতাংশ সফল বলা যায়”।

প্রেস সচিব আরও জানান, সরকার অবশিষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে সংস্কার ও স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা