প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯ পিএম
রবিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রবিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসভবনে যাবেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে ওই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত যোগাযোগ প্রক্রিয়া চলছে।
দলটির মিডিয়া উইং জানায়, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় জোরদার করতেই এ উদ্যোগ।