বাসস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩ পিএম
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: বাসস
আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
সচিবালয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আইন অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের কথা রয়েছে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
“এই শপথ গ্রহণ আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি তিন দিন, সর্বোচ্চ সময় ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে। আমরা এমনটাই আশা করছি”।