× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনি রিকুইজিশন: গাড়ি স্বল্পতায় যাত্রীদের কাছে মালিক সমিতির দুঃখ প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি লোগো। ছবি: সংস্থাটির ওয়েব সাইট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি লোগো। ছবি: সংস্থাটির ওয়েব সাইট

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহণ রিকুইজিশন (অধিগ্রহণ) করেছে।

বিপুল পরিমাণ যানবাহন নির্বাচনি কাজে নিয়োজিত থাকায় সাধারণ রুটে গাড়ি স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতের ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেজন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ দুঃখ প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহণ রিকুইজিশন করায় সারাদেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা