প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি লোগো। ছবি: সংস্থাটির ওয়েব সাইট
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহণ রিকুইজিশন (অধিগ্রহণ) করেছে।
বিপুল পরিমাণ যানবাহন নির্বাচনি কাজে নিয়োজিত থাকায় সাধারণ রুটে গাড়ি স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতের ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেজন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ দুঃখ প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহণ রিকুইজিশন করায় সারাদেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।