× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২ পিএম

ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

(১০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুর ২টা ২৩ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ‍্যাঁ দিন।’ তিনি আরও লিখেছেন, ‘সে ইয়েস ফর ফিউচার বাংলাদেশ।’

ওই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই, সার্বিক বিবেচনায় গণভোটে হ্যাঁ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।’

তিনি আরও লেখেন, ‘রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে- গণভোটে হ্যাঁ দেওয়ার কোনও বিকল্প নেই। তবে পরবর্তীতে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল‍্যবোধ-বিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে, অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ।’

পোস্টটি ৪৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। কমেন্ট পড়েছে প্রায় ৪৭ হাজার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা