× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পদের হিসাব দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম

ঢাকার তেজগাঁওয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মিত শেষ সভা। ছবি: পিআইডি

ঢাকার তেজগাঁওয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মিত শেষ সভা। ছবি: পিআইডি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ গত এক বছরে এক কোটি ৬১ লাখ চার হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালের ৮ অগাস্টে ক্ষমতা গ্রহণের সময় তার মোট সম্পদ ছিল ১৪ কোটির চেয়ে সামান্য বেশি। আর এখন তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি। এর মধ্যে তার মোট আর্থিক সম্পদ অর্থাৎ নগদ অর্থ আছে ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা।

সেই বিবরণী অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদের মালিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এরপরেই সম্পদের দিক থেকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে সবার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। সেই ঘোষণার ১৮ মাস পর, জাতীয় নির্বাচনের মাত্র দুইদিন আগে এই বিবরণী প্রকাশ করা হলো।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা