বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৬ পিএম
রবিবার থানচি বিজিবি হেলিপ্যাড থেকে দুর্গম এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের চারটি উপজেলার ১২টি দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
উপজেলা সদর থেকে হেলিকপ্টারযোগে রবিবার বিকালে এসব ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
যেসব কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হয়েছে—
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনের মোট ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে হেলিকপ্টারের সহায়তায় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতোমধ্যেই সব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রে পৌঁছেছে”।
বান্দরবানে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে রাজপুত্র সাচিং প্রু জেরী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে আবু সাঈদ মো. সুজাউদ্দিন, জাতীয় পার্টি (কাদের) থেকে লাঙ্গল প্রতীকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মো. ওয়ালীউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মাওলানা মো. আবুল কালাম আজাদ।